WEBVTT
Kind: captions
Language: bn

00:00:08.599 --> 00:00:11.099
ওয়ানড্রাইভ শুরু করা খুবই সহজ কাজ।

00:00:11.099 --> 00:00:15.360
আপনাকে শুধু একটি Microsoft অ্যাকাউন্ট তৈরি করা হবে এবং তারপর আপনি অফিস অনলাইন থেকে ওয়ানড্রাইভ

00:00:15.360 --> 00:00:19.050
এবং আরো অনেক কিছু ব্যবহার করতে পারবেন।

00:00:19.050 --> 00:00:27.849
শুরু করার জন্য, onedrive.live.com এ যান, তারপর "Sign up for Free" লিঙ্কে ক্লিক করুন।

00:00:27.849 --> 00:00:32.570
যদি আপনার ইতিমধ্যে কোনো আউটলুক অ্যাকাউন্ট থাকে-বা অন্য এমন কোনো একাউন্ট থাকে যা আপনাকে

00:00:32.570 --> 00:00:37.539
Microsoft এর অন্যান্য সেবা ব্যবহার করার সুযোগ দিবে তাহলে এই ধাপটি আপনি বাদ দিতে পারেন.

00:00:37.539 --> 00:00:42.850
অন্যথা, "Create a Microsoft Account" এ ক্লিক করুন।

00:00:42.850 --> 00:00:45.550
প্রথমে আপনাকে একটি লগইন নাম বাছাই করতে হবে.

00:00:45.550 --> 00:00:50.050
আপনি আপনার বর্তমান ইমেল ঠিকানা ব্যবহার করতে পারেন,
অথবা একটি নতুন ইমেইলের জন্য নিচের লিঙ্কটি ব্যবহার

00:00:50.050 --> 00:00:52.609
করতে পারেন।

00:00:52.609 --> 00:00:58.359
উদাহরণস্বরুপ, আমরা এখানে আগের থেকে তৈরী করা একটি ই-মেইল ঠিকানা ব্যবহার করছি।

00:00:58.359 --> 00:01:03.100
এছাড়াও আপনার একটি ভাল ও শক্তিশালী পাসওয়ার্ড এর প্রয়োজন হবে।এমন একটি পাসওয়ার্ড

00:01:03.100 --> 00:01:05.049
যেটি আপনার জন্য মনে রাখা সহজ,কিন্তু অন্য মানুষের জন্য অনুমান করা কঠিন। .

00:01:05.049 --> 00:01:10.360
সহজেই অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করা থেকে দূরে

00:01:10.360 --> 00:01:12.190
থাকুন।

00:01:12.190 --> 00:01:14.640
আপনার পাসওয়ার্ড যত কঠিন হবে,তত ভাল.

00:01:14.640 --> 00:01:19.820
সাধারণভাবে, আপনি একাউন্ট তৈরি করার পর থেকে মাইক্রোসফট থেকে প্রচারমূলক ইমেইল

00:01:19.820 --> 00:01:20.950
গ্রহণ করা শুরু করবেন।

00:01:20.950 --> 00:01:25.729
এই ইমেলগুলোতে সাধারণত জরিপ, বিজ্ঞাপন এবং অন্যান্য পণ্যের খবর থাকতে পারে।

00:01:25.729 --> 00:01:31.600
যদি আপনি এই অফারগুলো গ্রহণ করতে না চান,তাহলে এই বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন।

00:01:31.600 --> 00:01:35.229
সম্পূর্ণ হয়ে গেলে "Next" বাটনে ক্লিক করুন

00:01:35.229 --> 00:01:39.430
ওয়ানড্রাইভ আপনাকে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্পন্ন করার জন্য অনুরোধ করবে।

00:01:39.430 --> 00:01:43.149
স্ক্রিনের নির্দেশনাবলী অনুসরণ করুন।

00:01:43.149 --> 00:01:47.800
এখন যেহেতু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এর ইন্টারফেসের দিকে একটু নজর দেওয়া যাক।

00:01:47.800 --> 00:01:50.020
বামদিকে নেভিগেশন প্যান অবস্থিত.

00:01:50.020 --> 00:01:55.060
এইটি সেই জায়গা যেখান থেকে আপনি আপনার ফাইলস,সাম্প্রতিক ডকুমেন্টস এবং আরো অনেক কিছু পরিচালনা করতে পারবেন।

00:01:55.060 --> 00:01:58.749
উইন্ডোর একদম উপরের দিকে আপনি ন্যাভিগেশন বার দেখতে পাবেন

00:01:58.749 --> 00:02:03.229
"কমান্ড" এ ক্লিক করুন এবং আপনি ই-মেইল, কন্টাক্টস এবং ক্যালেন্ডার সহ আপনার মাইক্রোসফট

00:02:03.229 --> 00:02:07.270
অ্যাকাউন্টের অন্য অংশগুলোতে চলে যাবেন।

00:02:07.270 --> 00:02:11.230
এছাড়াও ন্যাভিগেশন বার এমন একটি জায়গা যেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।

00:02:11.230 --> 00:02:15.020
উপরের ডানদিকে "account command" এ ক্লিক করুন।

00:02:15.020 --> 00:02:20.080
এখান থেকে আপনি একইসাথে আপনার প্রোফাইল সম্পাদনা করতে পারবেন,অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করতে পারবেন

00:02:20.080 --> 00:02:22.390
বা ওয়ানড্রাইভ থেকে লগ আউট করতে পারবেন।

00:02:22.390 --> 00:02:25.690
শেষ করার আগে আমি আপনাদের আরো একটি জিনিস দেখাতে চাই।

00:02:25.690 --> 00:02:30.070
আপনি যদি ডেস্কটপে কাজ করতে পছন্দ করে থাকেন, তাহলে আপনি
ওয়ানড্রাইভ ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন।

00:02:30.070 --> 00:02:35.920
(যদি আপনি উইন্ডোজ 8.1 অথবা এর পরবর্তী কোনো সংস্করণ ব্যবহার করেন তাহলে 
ওয়ানড্রাইভ অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে আগে থেকেই আছে)

00:02:35.920 --> 00:02:42.600
আপনি ওয়ানড্রাইভ অ্যাপের ডাউনলোড লিঙ্ক স্ক্রিনের বামদিকে খুজে পাবেন।

00:02:42.600 --> 00:02:46.720
শুধু "Download"বাটনে ক্লিক করুন এবং ওয়ানড্রাইভ আপনাকে সব পদক্ষেপ বাদ দিয়ে সরাসরি

00:02:46.720 --> 00:02:48.280
ডাউনলোডে নিয়ে যাবে।

00:02:48.280 --> 00:02:52.910
এই টুলটি সম্পূর্ণরূপে ঐচ্ছিক, কিন্তু এটি কিছু নির্দিষ্ট কাজ সহজ করে দিবে।যেমনঃসিঙ্কিং এবং

00:02:52.910 --> 00:02:55.860
আপনার কম্পিউটার থেকে ফাইল আপলোড করা।

00:02:55.860 --> 00:02:57.040
যেহেতু এখন আপনার একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে

00:02:57.040 --> 00:03:00.810
আপনি এটি এবং এটির সাথের অন্যান্য প্রোডাক্টস ও সার্ভিস ব্যবহার করা

00:03:00.810 --> 00:03:02.200
শুরু করতে পারেন।

