WEBVTT
Kind: captions
Language: bn

00:00:02.419 --> 00:00:05.759
নতুন Google মানচিত্রে আগের যে কোনো
সময়ের তুলনায় অনুসন্ধান অনেক বেশী শক্তিশালী।

00:00:05.759 --> 00:00:10.320
এটা কেমন তা দেখার জন্য, কোনো
নির্দিষ্ট স্থানের অনুসন্ধান করুন এবং অনুসন্ধান বাক্সের নীচে

00:00:10.320 --> 00:00:13.990
তথ্য কার্ডে প্রদর্শিত অবস্থান সম্পর্কিত তথ্য দেখুন।

00:00:13.990 --> 00:00:16.470
আপনি কি চাচ্ছেন তা জানেন, কিন্তু
কোথা থেকে তা জানবেন তা নিশ্চিত নন?

00:00:16.470 --> 00:00:19.690
কোনো একটি বিভাগের স্থান অনুসন্ধানের
চেষ্টা করুন, যেমন "সেন্ট্রাল পার্ক এর কাছাকাছি কফি শপ"

00:00:19.690 --> 00:00:24.980
আপনি এমনকি সম্পর্কিত অনুসন্ধানগুলিও দেখতে পাবেন
যেন আপনি সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফল খুঁজে পেতে পারেন।

00:00:24.980 --> 00:00:29.779
আপনার অনুসন্ধানের সব ফলাফল মানচিত্রের উপর
দেখা যাবে, সেসঙ্গে ব্যবসার নামও স্পষ্টভাবে দেখানো হবে।

00:00:29.779 --> 00:00:34.800
আরেকটু ভালভাবে দেখুন: বিভিন্ন অনন্য আইকন
ব্যবসার ধরনের বিভিন্নতা বুঝতে আপনাকে সাহায্য করবে।

00:00:34.800 --> 00:00:39.749
লাল রঙের বড় আইকনগুলি আপনার
অনুসন্ধানের প্রেক্ষিতে সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফল বোঝায়।

00:00:39.749 --> 00:00:44.289
খেয়াল করুন, আপনি আইকনগুলির মধ্যে কোনোটিতে
ক্লিক করলে, মানচিত্র প্রতিটি অবস্থানের ক্ষেত্রে রাস্তা এবং

00:00:44.289 --> 00:00:49.760
স্থান প্রদর্শনের জন্য নিজেকে নতুনভাবে সাজিয়ে নেয়।

00:00:49.760 --> 00:00:55.319
আপনি একটি অবস্থান নির্বাচন করলে,
সহায়ক ব্যবসার তথ্য নিয়ে তথ্য কার্ড প্রদর্শিত হয়।

00:00:55.319 --> 00:01:00.239
নির্ভুল স্থান বাছাই করার আগে রাস্তার দৃশ্য
চিত্রাবলী খুঁজে দেখুন অথবা আরো গভীরভাবে

00:01:00.239 --> 00:01:06.090
দেখার জন্য "ভিতরে দেখুন" মেনুতে ক্লিক করুন।

00:01:06.090 --> 00:01:12.880
কোথায় যেতে চান সে সিদ্ধান্তের পর, দিকনির্দেশ,
সময়,&nbsp;পর্যালোচনা এবং আরও কিছু জানতে এক ক্লিকই যথেষ্ট।

00:01:12.880 --> 00:01:17.630
সবচেয়ে প্রাসঙ্গিক রাস্তা এবং স্থান প্রদর্শিত
হওয়ায়, যে কোনো স্থানে যাওয়াটা এখন সহজ।

00:01:17.630 --> 00:01:19.810
এবং কিভাবে বাড়িতে পৌঁছবেন, তাও।

00:01:19.810 --> 00:01:20.850
নতুন Google মানচিত্রকে জানুন।

